26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

আগামীকাল সারাদেশে অবরোধ কর্মসূচী ঘোষণা পলেটেকনিক শিক্ষার্থীদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায়, রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে, সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা তাদের দাবি তুলে ধরেন। এর ফলে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়, যা পথচলতি মানুষদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো:

১. ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টরদের দ্রুত কারিগরি অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরিয়ে নিতে হবে।
২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৪ বছর নিশ্চিত করতে হবে এবং প্রতিটি সেমিস্টারের (পর্ব) পূর্ণ মেয়াদ (৬ মাস) করতে হবে।
৩. উপসহকারী প্রকৌশলী পদ (১০ম গ্রেড) শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
৪. কারিগরি শিক্ষা বোর্ডের সংস্কারের মাধ্যমে কারিগরি সেক্টরে কোন ধরনের শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ করতে হবে।
৫. বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের শূন্য পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, যাতে শিক্ষক সংকট দূর হয়।
৬. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।

এছাড়াও, দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেলক্রসিং অবরোধ করায় ট্রেন চলাচলে বিপর্যয় দেখা দেয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...