30 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

লন্ডনে উপদেষ্টা মাহফুজের উপর হামলার চেষ্টায় আওয়ামী লীগের নেতাকর্মীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যুক্তরাজ্যের লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও ইউনিভার্সিটি অব লন্ডন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জাকসু নির্বাচনের ৫ হলের ফল প্রকাশ

পরে সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ।

বিদেশের মাটিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে এমন ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম।

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...