30 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

মেসির ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে লাল কার্ড দেখলেন কাভান

জনপ্রিয়

সুবারু পার্কে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। তবে গোলের উত্তেজনার পাশাপাশি ম্যাচের শেষদিকে মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যেও।
যোগ করা সময়ের শেষদিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ফিলাডেলফিয়ার কিশোর ফুটবলার কাভান সুলিভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান।
ঘটনার সূত্রপাত হয় কাভানের বড় ভাই কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কাভান সেখানে জড়িয়ে পড়েন এবং ব্রাইটের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে যান। কুইন সুলিভানকে এ ঘটনায় হলুদ কার্ড দেখানো হয়।
এর আগে ম্যাচেই লিওনেল মেসির সঙ্গে কুইন সুলিভানের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষেই ম্যাচের সমাপ্তি ঘটে।
ম্যাচে মেসিও ছিলেন আলোচনায়। প্রথমার্ধে গোল করে তিনি ইন্টার মায়ামিকে এগিয়ে দেন। গোলটি ছিল চলতি মৌসুমে তার ১৩তম এবং বাবার মৃত্যুর পর প্রথম গোল।
বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের ফুটবলে আলোচিত প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...