24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দার-ই-নিজাত’ নাটকের গল্পের সঙ্গে সানা খান ও মুফতি আনাসের জীবনের মিল খুঁজছেন দর্শক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পের সঙ্গে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তার স্বামী মুফতি আনাসের বাস্তব জীবনের মিল খুঁজে পাচ্ছেন দর্শকদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের চরিত্র ও এই দম্পতির জীবন নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেউ সানাকে নাটকের জারিয়াব চরিত্রের সঙ্গে তুলনা করছেন, আবার মুফতি আনাসকে মিলিয়ে দেখছেন আবু বকর চরিত্রের সঙ্গে।

একসময় শোবিজ অঙ্গনে ব্যস্ত থাকা সানা খান ২০২০ সালে অভিনয়জগৎ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। পরে ধর্মীয় জীবন ও আধ্যাত্মিকতার প্রতি মনোযোগী হওয়ার কথা জানান তিনি। একই বছর মুফতি আনাসকে বিয়ে করেন সানা। এরপর থেকেই তার জীবনযাপন, ধর্মীয় অনুশীলন ও ব্যক্তিগত বিশ্বাসে পরিবর্তন নিয়ে আলোচনা চলে আসছে।

দর্শকদের একাংশের মতে, সানার জীবনের এই পরিবর্তনের সঙ্গে ‘দার-ই-নিজাত’-এর প্রধান নারী চরিত্র জারিয়াবের গল্পের কিছুটা মিল রয়েছে। নাটকে জারিয়াব আধুনিক জীবনযাপনে অভ্যস্ত একজন নারী। বন্ধু জামিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর পর তার জীবনে আসে পরিবর্তন। পরে ধর্মীয় জীবনচর্চায় নিবেদিত আবু বকরকে বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করে সে।

নাটকের গল্পে বিয়ের পর জারিয়াব স্বামীর সঙ্গে ইসলামের পথে আধ্যাত্মিক যাত্রা শুরু করে। এই কাহিনির সঙ্গে সানা খানের জীবনের মিল খুঁজে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন দর্শকরা।

তবে বিষয়টি নিয়ে সবাই একমত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মনে করছেন, নাটকের চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের মানুষের তুলনা করা ঠিক নয়। এক মন্তব্যকারী লিখেছেন, সানার গল্পের সঙ্গে জারিয়াবের কিছু মিল থাকলেও তিনি জারিয়াব নন; তিনি বাস্তব জীবনের জামিল।

আরেকজন মন্তব্য করেছেন, নাটকটির লেখক উমাইরা আহমেদ প্রায় ১৫ বছর আগেই এই চিত্রনাট্য লিখেছিলেন। ফলে সানা খান ও মুফতি আনাসের জীবনের সঙ্গে নাটকের গল্পের মিলকে কাকতালীয় হিসেবেই দেখছেন তিনি।

অন্য এক দর্শক রসিকতা করে লিখেছেন, ‘তার মানে ভারতেরও নিজস্ব একজন আবু বকর আছেন।’

ব্যক্তিগত জীবন, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ এবং জীবনের পরিবর্তনকে কেন্দ্র করে নির্মিত ‘দার-ই-নিজাত’ নাটকটি বাস্তব জীবনের পরিচিত ব্যক্তিদের সঙ্গে চরিত্রের সাদৃশ্য নিয়ে নতুন করে আলোচনায় এসেছে।

উমাইরা আহমেদের গল্পে নির্মিত ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাকিব খান। ২০২৬ সালের ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটালে প্রচার শুরু হয় নাটকটির।

এতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। জারিয়াব চরিত্রে রয়েছেন দুরেফিশান সেলিম এবং জামিলের ভূমিকায় অভিনয় করছেন নামির নাওয়াজ খান।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট, উন্নয়নের ঘোষণার আশায় জেলাবাসী

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে...