24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চায় জামায়াত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ঘটনা নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে দলটি।

জামায়াতের দাবি, এসব সহিংস ঘটনায় গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মানুষ উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা এবং সরকারের দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলা হয়, তিনি মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকারের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে, যা জনগণের আস্থার সংকট আরও বাড়িয়ে তুলছে।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ কামনা করেছে জামায়াত। দলটির মতে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

একই সঙ্গে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

- Advertisement -spot_img
সর্বশেষ

দার-ই-নিজাত’ নাটকের গল্পের সঙ্গে সানা খান ও মুফতি আনাসের জীবনের মিল খুঁজছেন দর্শক

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পের সঙ্গে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তার স্বামী মুফতি আনাসের বাস্তব জীবনের মিল খুঁজে...