23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

যুক্তরাষ্ট্রের ৪ হাজার পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, ১০টিই যথেষ্ট: ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে থাকা প্রায় ৪ হাজার পারমাণবিক বোমার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক শক্তি বজায় রাখতে মাত্র ১০টি পারমাণবিক অস্ত্রই যথেষ্ট। একই সঙ্গে বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্রের মজুত ব্যাপকভাবে কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, তিনি চান যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন নিজেদের হাতে থাকা বিপুলসংখ্যক পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে সম্মত হোক। এ বিষয়ে তিন দেশের মধ্যে একটি চুক্তি করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তবে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর উদ্যোগ বাস্তবায়ন করা যে অত্যন্ত কঠিন, সেটিও স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে গত বুধবার চীনের শেনজেন শহরে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সেখানে পৌঁছানোর পর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প তিন দেশের পারমাণবিক অস্ত্রের মজুতের একটি হিসাব তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার হাতে রয়েছে প্রায় ৩ হাজার ৮০০টি। অন্যদিকে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৪০০ থেকে ৫০০টির মধ্যে।

ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে বর্তমানে যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় অবস্থানে চীন। তবে রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম হলেও দেশটি দ্রুত অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি চান না চীন এভাবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াতে থাকুক। বরং তিনটি দেশই নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনায় বসুক।

ট্রাম্প আরও বলেন, অন্য দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২ হাজার কমিয়ে আনার প্রস্তাব দেয়, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে তাঁর মতে, যুক্তরাষ্ট্রের কাছে ৪ হাজার পারমাণবিক অস্ত্র রাখার কোনো প্রয়োজন নেই। মাত্র ১০টি অস্ত্রই যথেষ্ট।

তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের ভয়াবহ ক্ষমতা সম্পর্কে সবাই জানে। তাই এত বিপুলসংখ্যক অস্ত্র মজুত রাখার যৌক্তিকতা নেই। তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে সমঝোতা হলে তা বড় একটি উদ্যোগ হতে পারে বলেও তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।

তবে এ ধরনের চুক্তি করা সহজ হবে না বলে মনে করেন ট্রাম্প। তাঁর ভাষায়, পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি তাঁর নিজের জন্য যেমন কঠিন, তেমনি রাশিয়া ও চীনের জন্যও কঠিন হবে।

এদিকে এপেক সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। সম্মেলনকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের মধ্যে পারমাণবিক অস্ত্রের মজুত কমানো নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি গুরুত্ব পেতে পারে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সমঝোতা বা চুক্তি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সংলগ্ন সড়কে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।...