28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

‘‘আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরনের লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও কুড়িগ্রাম এপির সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে খলিলগঞ্জে অবস্থিত অভিনন্দন কনভেনশন সেন্টারে উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর থানার সেকেন্ড অফিসার আজমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক, নিকাহ রেজিস্টারগণ, সুশীল সমাজ ও সাংবাদিকগণ।

অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...