32 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

জয়পুরহাট মহিউস সুন্নাহ নুরানী মাদ্রাসা এন্ড স্কুলে ২য় সেমিষ্টার পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জয়পুরহাট মহিউস সুন্নাহ নুরানী মাদ্রাসা এন্ড স্কুলের ২য় সেমিষ্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি ও দুনিয়াবী শিক্ষায় সমৃদ্ধ করতে হবে। মাদ্রাসা ও স্কুলকে আদর্শ শিক্ষার বাতিঘর হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নৈতিকতা ও সৎ চরিত্র গঠনের মাধ্যমেই প্রকৃত মানুষ তৈরি সম্ভব।

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতা। তাদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষ হতে হবে।”

ফল প্রকাশ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মো: আল হাসান ,জয়পুরহাট জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...