| Your Ads Here 100x100 |
|---|
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬)। তাঁরা একই পরিবারের সদস্য।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধ লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। নাসিমার শরীরের ৮৫ শতাংশ এবং তানিশার শরীরেরও ৮৫ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসক জানান, দগ্ধ তিনজনের শারীরিক অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, কীভাবে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

