35.6 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

কক্সবাজারের ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। একই সঙ্গে মাটির নিচ থেকে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকে। প্রাথমিকভাবে মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল। হঠাৎ মাটির নিচ থেকে আগুন বেরিয়ে আসার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তখনো সেখানে আগুন জ্বলছিল। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকার কারণে আগুনের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

ঘটনাস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন জানান, যে জায়গায় আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশের একটি ঘরে তাঁরা কয়েকজন হোটেলকর্মী থাকেন। হঠাৎ মাটির নিচ থেকে আগুন জ্বলতে দেখে তাঁরা ভয় পেয়ে যান। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে দেখেন।

এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মাটির নিচ থেকে আগুন বেরিয়ে আসার ঘটনায় এলাকায় সতর্কতা নেওয়া হয়েছে। তবে আগুনের উৎস, মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

খুনি নই, প্রেমিক’—‘কিং’-এর প্রথম পোস্টারে নতুন রূপে শাহরুখ

বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও নতুন লুকে চমকে দিলেন ভক্তদের। আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করে আলোচনায়...