32 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক- মহান রবের দরবারে এটিই কামনা বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কামনা করেন।

জামায়াত আমির নিজের ফেসবুক পেজে লেখেন, ‘মহান আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা। সত্যের ওপর অটল থাকা এবং প্রিয় জনগণের ভালোবাসা ও সমর্থনের ওপর আস্থাই আমাদের শক্তি। শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক- মহান রবের দরবারে এটিই কামনা।’

আরও পড়ুন: হেরে যাওয়ার ভয়ে ভোট বর্জন করলে কিছু করার নেই: জিএস প্রার্থী মাজহারুল

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালেই নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিন ভোটগ্রহণ নিয়ে নানা অভিযোগ উত্থাপন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলও।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ অধিকাংশ পদে বিপুল ভোটে বিজয়ী হয় ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...