- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
সাতক্ষীরায় ১৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবির বরাতে সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান, সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।
বিজিবি তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওয়াক্তার পরিচয় শনাক্ত হওয়ায় রাতেই তাদের পরিবার-স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়।
ওসি সুশান্ত ঘোষ আরও জানান, সবাই নিরাপদে তাদের পরিবারে ফিরেছেন এবং কোনো অপরাধমূলক ঘটনা থাকলে তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

