28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

জবি ছাত্রী হলে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করলেন ছাত্রদল নেতা আবু বকর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন জবি ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য ও জুলাই আন্দোলনের অগ্রসর সৈনিক আবু বকর খান।

হলের তৃতীয় তলায় কমনরুমের পাশে স্থাপিত এ মেশিন থেকে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে সেবা পাবেন। যেখানে বাজারমূল্য ১০ টাকার প্যাড পাওয়া যাবে ৮ টাকায় এবং ৮ টাকার প্যাড পাওয়া যাবে ৬ টাকায়। অর্থাৎ প্রতিটি প্যাডে প্রায় ৩০ শতাংশ ভর্তুকি বহন করবে আবু বকর খানের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠন “শহিদ সাজিদ মেডি, জবি”।

এর আগে গত জুলাই মাসে তিনি “শহিদ সাজিদ মেডি এইড, জবি” নামে একটি মেডিকেল সংগঠন প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানাবিধ চিকিৎসা কার্যক্রম পরিচালনা শুরু করেন।

এ বিষয়ে আবু বকর খান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। প্রশাসন তাদের চাহিদা পূরণে ব্যর্থ। তাই নিজের সামান্য উদ্যোগ থেকে এই প্রচেষ্টা নিয়েছি। ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জবিয়ান শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”
জবি প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...