27 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

জামালপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


সৈয়দ আশিক মাহমুদ,জামালপুর
“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহর উদ্বোধন, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সহ আরো অনেকে। এ সময় বক্তারা শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করা, শিশুদের জন্য সর্বদাই হ্যাঁ বলা সহ আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান। পরে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...