32 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিএনপি ‘পানি খাবে, তবে ঘোলা করে’: শফিকুর রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে, তবে তা করতে ‘ঘোলা করে’ এগোবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। তাঁর ভাষায়, ‘বিএনপি এই রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে। পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।’
তিনি বলেন, লংমার্চ কোনো দলের একক দাবি আদায়ের কর্মসূচি নয়; বরং জনগণের বিভিন্ন দাবিকে সামনে রেখে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ভোটাধিকার প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, বর্তমানে আট দফা দাবিতে আন্দোলন চলছে এবং জনগণের প্রয়োজন বিবেচনায় এসব দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। তিনি আন্দোলন সফল করতে জনগণের সহযোগিতা কামনা করেন।
লংমার্চের অন্যতম দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন, প্রশাসনের দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা শুরু করে। গাজীপুরের ভোগড়া বাইপাসের পর টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা করার কথা ছিল। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

লংমার্চে অংশ নেওয়া ১১ দলীয় ঐক্যের নেতারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ উত্তরাঞ্চলের বিভিন্ন দাবিও তুলে ধরেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

এশিয়ান গেমসের আগে ভারতীয় ক্রিকেট দলে কিট-জট, আবাসন নিয়েও প্রশ্ন

এশিয়ান গেমস শুরুর আগেই একের পর এক অব্যবস্থাপনার অভিযোগ উঠছে। এর মধ্যেই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সামনে দেখা দিয়েছে...