26.5 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বানারীপাড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বরিশাল প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফখরুল ইসলাম মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়জিদুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিন, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা ছাত্র প্রতিনিধি মো. সাব্বির হোসেন, সাংবাদিক ইলিয়াস শেখ, মাইদুল ইসলাম শফিকসহ অনেকে।

সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বায়জিদুর রহমান বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার ক্ষেত্রে যেসব ঘাটতি রয়েছে, তা সবার সম্মিলিত সহযোগিতায় কাটিয়ে ওঠা সম্ভব।”

সভায় অন্যান্য বক্তারা স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। রোগী ও সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনিক ও সামাজিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...