28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।

গত মঙ্গলবার(১৮ নভেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় এলাকায় রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৩,০০০/- টাকাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকার শ্রী নিরঞ্জন রায় (৩৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজারহাট থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার সহ ১ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসল মন্ত্রণালয়, খালেকুজ্জামানকে ঘিরে তদন্ত কমিটি গঠন

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও...