27 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

কুড়িগ্রাম ১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুছ আলীর সমর্থকরা।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-ফুলবাড়ী উপজেলা সড়ক অবরোধ করে এই প্রতিবাদ জানানো হয়।

মশাল মিছিলটি নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের লালস্কুল মোড় থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী উপজেলার ফুলবাড়ী উপজেলার সড়ক অবরোধ করে।

এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী অর্ণব, নাগেশ্বরী ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওসমান গনি, নাগেশ্বরী পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, নাগেশ্বরী পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বেলাল প্রমুখ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার মনোনয়ন পরিবর্তন করে কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুছ আলীকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান। যদি না দেওয়া হয় তাহলে এই আসনটি হাত ছাড়া হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসল মন্ত্রণালয়, খালেকুজ্জামানকে ঘিরে তদন্ত কমিটি গঠন

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও...