27 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

৪ দফা দাবিতে কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে এবং ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১ ডিসেম্বর ২০২৫ থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। বাসমাশিস কুড়িগ্রাম জেলা শাখা এ কর্মসূচি ঘোষণা করে।

কর্মবিরতির ফলে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়সহ জেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষকদের ৪ দফা দাবি হলো সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ পদোন্নতি পদায়ন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান ও ২০১৫ সালের নিয়মে অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। পাঠদান ও সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসল মন্ত্রণালয়, খালেকুজ্জামানকে ঘিরে তদন্ত কমিটি গঠন

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও...