29.1 C
Dhaka
সোমবার, মে ৪, ২০২৬

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। আলোচনা সভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ ফখরুল ইসলাম, পিপি এডভোকেট মোঃ বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক মোঃ ইউনুস আলী, সাংবাদিক ও আইনজীবী মোঃ আহসান হাবীব নীলু, মোঃ ফজলে ইলাহী স্বপন, শ্যামল ভৌমিক, মোঃ আতাউর রহমান বিপ্লব, মোঃ রেজাউল করিম রেজা, মোঃ বাদশা সৈকত, মোঃ ওয়াহেদুজ্জামান তুহিন, মোঃ জাহানুর রহমান খোকন ও মোছাঃ রেশমা বেগমসহ অন্যরা।
বক্তারা বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব।
তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সমাজের সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”
সভায় অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী ?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে...