28 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসল মন্ত্রণালয়, খালেকুজ্জামানকে ঘিরে তদন্ত কমিটি গঠন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

রোববার (৬ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আবু নাছের স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্তের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিনকে। যুগ্ম সচিব দেবময় দেওয়ানকে সদস্য এবং উপসচিব আসাদুজ্জামান রিপনকে সদস্য সচিব করা হয়েছে।

এর আগে রোববার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। বিষয়টি আমলে নিয়ে একই দিন তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।

প্রকাশিত প্রতিবেদনে গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে পদায়ন ও বদলি বাণিজ্য, টেন্ডারে অনিয়ম-দুর্নীতি, ভুয়া পিএইচডি সনদ এবং পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে নিয়ে একটি সিন্ডিকেটের অভিযোগও প্রতিবেদনে উঠে আসে।

গত বছর থেকে গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে চলতি দায়িত্ব পালন করছেন খালেকুজ্জামান চৌধুরী। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো তদন্তের মাধ্যমে যাচাই হওয়ার বিষয়।

মন্ত্রণালয়ের গঠিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবে। এরপর তদন্ত প্রতিবেদনে কী উঠে আসে এবং অভিযোগগুলোর বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নেয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে অনিয়মের রাজত্ব? একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে প্রধান প্রকৌশলী

একটি সরকারি দপ্তর। যেখানে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, হাসপাতাল, অফিস ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কিন্তু সেই গণপূর্ত অধিদপ্তরেই...