31.1 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় কমানো হয়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) এই সোনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায়।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯১৬ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ২১৬ টাকায়।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাজারে সব ধরনের সোনা ও রুপার নির্ধারিত দাম কমেছে। শনিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শ্রমিক আন্দোলনে মিরপুরের চার এলাকায় যান চলাচলে ভোগান্তি

রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে এসব সড়ক দিয়ে...