27.1 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

হামের টিকা ক্রয়ে বিলম্ব ও অনিয়মের তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এ সময় টিকা সংগ্রহ ও বিতরণে কী ধরনের সমস্যা তৈরি হয়েছিল, কারা এসব ঘটনার জন্য দায়ী এবং প্রশাসনিকভাবে কোথায় ব্যর্থতা ছিল, তা খতিয়ে দেখবে কমিশন।

বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে কমিশন গঠনের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হামের টিকা ক্রয় ও বিতরণসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের দায়দায়িত্ব নির্ধারণ করবে কমিশন।

কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। কমিশনের অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্বের পেছনে কী কী কারণ ছিল, কোনো অনিয়ম ঘটেছে কি না এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে কী ধরনের ব্যর্থতা ছিল, তা বিস্তারিতভাবে অনুসন্ধান করবে কমিশন।

তদন্তের মাধ্যমে টিকা ক্রয় ও বিতরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং দায়দায়িত্বও চিহ্নিত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে কমিশন।

তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে কমিশনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে কমিশন। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থান পরিদর্শন করার ক্ষমতাও থাকবে তাদের।

কমিশনের তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার মাধ্যমে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার প্রকৃত কারণ ও দায়দায়িত্ব নির্ধারণের লক্ষ্য নিয়েছে সরকার।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা সরকারের

মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পায়নকে গতিশীল...