27.1 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা সরকারের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পায়নকে গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চায়। এ লক্ষ্যে মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (ইনভেস্ট বাংলাদেশ) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। জ্বালানি অবকাঠামোর উন্নয়ন হলে শিল্পকারখানা স্থাপন, উৎপাদন বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।

মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করায় চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে তারেক রহমান দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানিয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

নির্বাচনে ভরাডুবির পর রিপাবলিকান শিবিরে ফাটল, ট্রাম্প-ভ্যান্সের দূরত্ব বাড়ছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর দলটির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস...