28 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

সীতাকুণ্ডে পড়ল মর্টার শেল,আতঙ্কে এলেকায়বাসী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে মর্টার শেল পড়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে সোনালিপাড়া এলাকার কৃষিজমিতে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে। এ সময় প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলেকায়বাসী

স্থানীয় বাসিন্দা মো. শাহাবুদ্দিন বলেন, দুপুরে কৃষিজমিতে কাজ করছিলেন তাঁরা। কাজের সময় তাঁদের জমি থেকে বেশ কিছুটা দূরে আরেকটি জমিতে একটি মর্টার শেল পড়ে।

এ সময় বিকট শব্দে কেঁপে চারপাশে কেঁপে ওঠে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। মর্টার শেল পড়ার কিছুক্ষণ পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। মর্টার শেলটি কাদায় পড়ায় মাটির অনেক গভীরে ঢুকে গেছে। ফলে ওপর থেকে এটি দেখা যায়নি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কৃষিজমিতে মর্টার শেল পড়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরে বিষয়টি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসল মন্ত্রণালয়, খালেকুজ্জামানকে ঘিরে তদন্ত কমিটি গঠন

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও...