27 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৪টি গরু ও ৭০ বোতল মদ জব্দ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ও নাগেশ্বরী উপজেলার সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু ও ৭০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব গবাদিপশু ও মদ জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক।

বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক বলেন, ‘আমাদের ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসল মন্ত্রণালয়, খালেকুজ্জামানকে ঘিরে তদন্ত কমিটি গঠন

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও...