27 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

হারিয়ে যেতে বসেছে কুড়িগ্রামে বাঁশের তৈরি চাটাই ও অন্যান্য বাঁশ পণ্য

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
একসময় কুড়িগ্রামের গ্রামীণ জীবনের অপরিহার্য উপকরণ ছিল বাঁশের তৈরি ধারা, চালুনি, কুলা, ডালা, মাছ ধরার ফাঁদসহ নানা পণ্য। বাড়ির কাজ থেকে কৃষিকাজ—সব জায়গাতেই এসব জিনিসের ছিল অপরিসীম ব্যবহার। কিন্তু সময়ের পরিবর্তন ও প্লাস্টিক–স্টিলের সস্তা পণ্যের দাপটে এখন হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী বাঁশশিল্প।

স্থানীয় কারিগররা জানাচ্ছেন, আগে উৎসব বা মৌসুমি কাজের সময় প্রচুর অর্ডার থাকত। এখন সেই বাজার প্রায় নেই বললেই চলে। কম দামে টিকতে না পারা, কাঁচামালের মূল্য বৃদ্ধি, তরুণ প্রজন্মের অনাগ্রহ—সব মিলিয়ে সংকটে পড়েছেন কারিগর পরিবারগুলো।

বাঁশের ধারা ও অন্যান্য হস্তনির্মিত পণ্য শুধু ব্যবহারিক নয়—এগুলো ছিল গ্রামীণ শিল্প ও সংস্কৃতির অংশ। গ্রামীণ অর্থনীতিতে এর বড় ভূমিকা থাকলেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না থাকায় দিনে দিনে বিলুপ্তির পথে এই শিল্প।

স্থানীয়রা মনে করেন, সরকারি উদ্যোগ, প্রশিক্ষণ, বাজারসংযোগ এবং প্রদর্শনী-মেলার সুযোগ বাড়ানো গেলে আবারও প্রাণ ফিরে পেতে পারে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী বাঁশশিল্প।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসল মন্ত্রণালয়, খালেকুজ্জামানকে ঘিরে তদন্ত কমিটি গঠন

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও...