27 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আজকে চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা রাবাইটারী এলাকার মোঃ খোরশেদ আলম (২০), মো: আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮)।

আজ শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১১:৪৫ চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ উক্ত মাদক কারবারিদেরকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা চিলমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসল মন্ত্রণালয়, খালেকুজ্জামানকে ঘিরে তদন্ত কমিটি গঠন

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও...