30.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

জনপ্রিয়
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া প্রায় ১৫ শতাংশ অস্ত্র এবং ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “এক এলাকার সন্ত্রাসী যেন অন্য এলাকায় গিয়ে নিরাপদ আশ্রয় না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি অপরাধীদের চলাচল ও কার্যক্রম কঠোরভাবে নজরদারির নির্দেশ দেন।
রোহিঙ্গা ইস্যুতে সতর্কতা জানিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “নির্বাচনের আগে রোহিঙ্গাদের মাধ্যমে অস্ত্র প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করা হবে। পাশাপাশি সীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়ানো হবে।” নিরাপত্তা জোরদারে বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানোর কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে।”
এর আগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা লুট হওয়া অস্ত্র বা গোলাবারুদ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানা ও পুলিশ ইউনিটগুলো থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৮৩২ রাউন্ড গোলাবারুদ লুট হয়। এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হলেও এখনো উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...