28.1 C
Dhaka
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।
আদালতে দেওয়া আবেদনে দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান উল্লেখ করেন, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন। অভিযোগের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।
আবেদনে বলা হয়, মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের দখল সংক্রান্ত বিষয়, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং এলাকায় দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতের দোকান বরাদ্দসহ ডিএনসিসির স্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
দুদক জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণের জন্য নোটিশ দেওয়া হলেও মোহাম্মদ এজাজ দুদক কার্যালয়ে উপস্থিত হননি। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ব্যাহত হচ্ছে।
এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কার কথাও আবেদনে উল্লেখ করা হয়। এই প্রেক্ষাপটে অনুসন্ধানের স্বার্থে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘জীবনবান্ধব’ বাজেটের মাধ্যমে নতুন অর্থনীতির ভিত্তি গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; বরং...