32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ঢাকা যাওয়ার পথে বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন লিটন

জনপ্রিয়
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে মরদেহ হয়ে ফিরল মোঃ লিটন মিয়া (২৫) নামের এক যুবক। শনিবার রাত ৮ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নে ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। মৃত ওই যুবক ভূরুঙ্গামারী  সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে এবং পেশায় একজন রাজ মিস্ত্রি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি (চৌকিদার মোড়)  থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক লিটন রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  ডাঃ তানজিমা তাসনীম জানান, দুর্ঘটনায় আহত ব‍্যক্তির মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে রেফার্ড করা হয়। কিছু দুর গিয়ে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন‍্য হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদলি থেকে টেন্ডার—গণপূর্তে বদরুল আলমের ‘প্রভাববলয়’ নিয়ে কেন উঠছে এত প্রশ্ন?

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সরকারি দায়িত্ব পালনে অনিয়ম...