28 C
Dhaka
রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৬ বছর পর ভৌতিক সিনেমায় ফিরছেন কঙ্গনা, নতুন ছবি ‘স্ক্যারি পিকচার’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দীর্ঘ ১৬ বছর পর আবারও ভৌতিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নতুন হরর সিনেমা ‘স্ক্যারি পিকচার’-এর মাধ্যমে এই ঘরানায় ফিরছেন তিনি। এর আগে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ ছবিতে অভিনয় করেছিলেন কঙ্গনা। দীর্ঘ বিরতির পর নতুন এই সিনেমায় তার যুক্ত হওয়ার খবরে বলিউডের বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক রানা দগ্গুবতি। হিন্দি ভাষায় নির্মিতব্য ‘স্ক্যারি পিকচার’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নতুন সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কঙ্গনা। পাশাপাশি সিনেমাটি নিয়ে রানা দগ্গুবতির দেওয়া ঘোষণার ভিডিওবার্তাও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

সিনেমাটি সম্পর্কে রানা দগ্গুবতি জানান, ‘স্ক্যারি পিকচার’ সম্পূর্ণ ভৌতিক ঘরানার একটি চলচ্চিত্র। এর পরিচালনার দায়িত্বে থাকছেন তার বন্ধু রবি বাবু। তেলুগু চলচ্চিত্রে ভৌতিক সিনেমা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এই পরিচালকের। ইতোমধ্যে দক্ষিণী চলচ্চিত্রে তার নির্মিত একাধিক ভৌতিক সিনেমা দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছে।

তবে ‘স্ক্যারি পিকচার’ হতে যাচ্ছে হিন্দি চলচ্চিত্রে পরিচালক হিসেবে রবি বাবুর প্রথম কাজ। ফলে এই সিনেমার মাধ্যমে নতুন ভাষার চলচ্চিত্রে নিজের নির্মাণশৈলী তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি।

রানা আরও জানান, সিনেমাটির বিষয়ে এর আগে কোনো হিন্দি সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে তথ্য দেওয়া হয়নি। এবারই প্রথম প্রকল্পটি সম্পর্কে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হলো। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির নির্মাণকাজ পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ সিনেমায় কঙ্গনার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এরপর দীর্ঘ সময় তাকে ভৌতিক ঘরানার কোনো সিনেমায় দেখা যায়নি। এবার ‘স্ক্যারি পিকচার’-এর মাধ্যমে ১৬ বছর পর আবারও হরর সিনেমায় ফিরছেন এই অভিনেত্রী। নতুন সিনেমায় তার চরিত্র ও অভিনয় কেমন হবে, তা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কিউআর কোড স্ক্যান করেই পাঠানো যাবে টাকা, চালু হলো বাংলা কিউআরভিত্তিক সেবা

মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর টাইপ না করেই এখন থেকে কিউআর (QR) কোড স্ক্যান করে একজন ব্যক্তি অন্য...