21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

বিশ্বজুড়ে ২১১ কোটি রুপি আয় সুরিয়ার ‘সিন’-এর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়ার জন্য চলতি বছরটি বেশ সাফল্যের। একের পর এক সিনেমা দিয়ে বক্স অফিসে নিজের অবস্থান শক্ত করছেন তিনি। ‘কারুপ্পু’ ও ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর পর এবার তাঁর নতুন সিনেমা ‘সিন’ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির মাত্র আট দিনেই বিশ্বজুড়ে ২১১ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

গত ৬ নভেম্বর দীপাবলির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক জিথু মাধবনের ক্রাইম কমেডি ঘরানার সিনেমা ‘সিন’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে সুরিয়ার অভিনয় এবং গল্পের ভিন্নধর্মী উপস্থাপনা দর্শকদের আকৃষ্ট করেছে।

বক্স অফিসের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির অষ্টম দিন শুক্রবার ভারতে সিনেমাটি আয় করেছে ৬ কোটি রুপি। এখন পর্যন্ত এক দিনে এটিই ছবিটির সর্বনিম্ন আয়। তবে আয় কিছুটা কমলেও বক্স অফিসে সিনেমাটির অবস্থান বেশ শক্ত।

মুক্তির প্রথম আট দিনে ভারতের বাজারে ‘সিন’-এর মোট নিট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৭০ লাখ রুপি। অন্যদিকে, দেশটিতে সিনেমাটির মোট গ্রস আয় হয়েছে ১৩৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ৯৫ কোটি ৬০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ২২ কোটি ১০ লাখ রুপি। ভারতের মধ্যে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

তবে শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ‘সিন’। মুক্তির আট দিনের মাথায় বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২১১ কোটি রুপি ছাড়িয়েছে। দ্বিতীয় সপ্তাহে প্রবেশের পর এখন নির্মাতা ও প্রযোজকদের নজর সপ্তাহান্তের আয়ের দিকে। দ্বিতীয় সপ্তাহান্তে ভারতের বাজারে আয় বাড়িয়ে ১৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এদিকে সুরিয়ার আগের সিনেমাগুলোর আয়ের রেকর্ডও ছাড়ানোর পথে রয়েছে ‘সিন’। তাঁর ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ বিশ্বব্যাপী আয় করেছিল ১২২ কোটি ৫৪ লাখ রুপি। অন্যদিকে ‘কারুপ্পু’র আয় ছিল ১৯৮ কোটি ১৮ লাখ রুপি। নতুন সিনেমাটি ইতোমধ্যে দুটি ছবির আয়ের অঙ্ক ছাড়িয়ে যাওয়ার পথে এগিয়ে গেছে।

‘সিন’ সিনেমায় পুলিশ কর্মকর্তা ডিএসপি ইনবারাজের চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। দৃষ্টিশক্তি ক্রমেই কমে আসায় তাঁকে সক্রিয় পুলিশি দায়িত্ব থেকে সরে যেতে হয়। কিন্তু দায়িত্ব থেকে দূরে থাকলেও অপরাধের রহস্য উদ্‌ঘাটনের আগ্রহ হারান না তিনি। একের পর এক হত্যাকাণ্ডের রহস্য সমাধানে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যান। এই চরিত্রকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।

সুরিয়ার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন নজরিয়া নাজিম ও নাসলেন। বিশেষ চরিত্রে দেখা গেছে অভিনেত্রী জ্যোতিকাকে। তাঁদের অভিনয়ও সিনেমাটিতে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

এদিকে সিনেমাটির সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি নির্মাণের আলোচনা শুরু হলেও সেই সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন পরিচালক জিথু মাধবন। অন্যদিকে, বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত নির্মাতা অ্যাটলি এবং অভিনেতা মহেশ বাবু সিনেমাটির প্রশংসা করেছেন। পাশাপাশি দর্শকদেরও ছবিটি দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনার বিলম্ব মার্জনার সুযোগ নেই, বিশেষ আইনে বিধান রাখা হয়নি: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো....