22 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আদালতে এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সাঈদ খোকনের উপস্থিতিতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে অংশ নিয়েছিল কিশোর আবদুল মোতালিব। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত কিশোরের বাবা আবদুল মতিন ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়।

এই মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে...