27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

পোশাকে আগুন জ্বালিয়ে মঞ্চে ঝুঁকিপূর্ণ স্টান্ট, চমকে দিলেন অক্ষয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সিনেমার পর্দায় নানা ধরনের ঝুঁকিপূর্ণ স্টান্ট করে দর্শকদের চমকে দেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার সিনেমার বাইরে একটি অনুষ্ঠানের মঞ্চেও ভয়ংকর স্টান্ট দেখিয়ে আলোচনায় এসেছেন তিনি। নিজের পোশাকে আগুন জ্বালিয়ে স্বাভাবিকভাবে পারফর্ম করতে দেখা গেছে এই অভিনেতাকে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। তারকাখচিত এই অনুষ্ঠানে বলিউডের কয়েকজন শিল্পীর সঙ্গে পারফর্ম করেন অক্ষয় কুমার। সেখানেই তার ঝুঁকিপূর্ণ স্টান্ট দর্শকদের নজর কাড়ে।

অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন অক্ষয়। এ সময় কয়েকজন নৃত্যশিল্পী তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। পোশাকে আগুন জ্বলতে থাকলেও একটুও বিচলিত না হয়ে পারফরম্যান্স চালিয়ে যান তিনি।

আরেকটি ভিডিওতে মাথায় জ্বলন্ত একটি প্রপ নিয়েও স্টান্ট করতে দেখা যায় অভিনেতাকে। আগুন নিয়ে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেও তার সাবলীল পারফরম্যান্স দেখে উপস্থিত দর্শক ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বিস্মিত হয়েছেন।

ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর অক্ষয়ের সাহস, শারীরিক সক্ষমতা ও স্টান্ট করার দক্ষতার প্রশংসা করছেন ভক্তরা। বয়সের হিসাবকে যেন পাত্তা না দিয়ে এখনও অ্যাকশন ও শারীরিক কসরতে নিজের দক্ষতা ধরে রেখেছেন তিনি।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমায় আগুনসহ নানা বিপজ্জনক স্টান্ট করে আলোচনায় এসেছেন অক্ষয়। অ্যাকশনধর্মী সিনেমায় নিজের স্টান্ট নিজেই করার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। সাধারণত এসব দৃশ্যে বডি ডাবলের ওপর নির্ভর না করে নিজেই কাজ করতে পছন্দ করেন তিনি।

এক সাক্ষাৎকারে স্টান্ট করার ঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে অক্ষয় জানিয়েছিলেন, আগের সময়গুলোতে স্টান্টের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। তখন বর্তমান সময়ের মতো ভিএফএক্স কিংবা আধুনিক প্রযুক্তির ব্যবহারও এত ব্যাপক ছিল না। ফলে অনেক দৃশ্য বাস্তবেই করতে হতো, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তার ভাষায়, ‘আগে স্টান্ট করার সময় তেমন নিরাপত্তাব্যবস্থা থাকত না। আজকের মতো তখন ভিএফএক্স বা আধুনিক প্রযুক্তির এত ব্যবহার ছিল না। অনেক দৃশ্যই বাস্তবে করতে হতো, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করা আরও ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এসব বাংলাদেশিকে লিবিয়া সরকারের...