28 C
Dhaka
রবিবার, মার্চ ২৯, ২০২৬

উত্তরায় ঢাবির বাসে হামলা, আহত চালক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
অনলাইন ডেস্ক :

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাসে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল শিক্ষার্থী। হামলার ঘটনায় বাসের চালকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহতরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কালবেলাকে জানান, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কথা বলা হয়েছে।

প্রক্টর আরও জানান, হামলাকারীরা শুধু ঢাবির বাস নয়, আরও বেশ কয়েকটি বাসে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক:সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি...