khoborerdesh
আন্তর্জাতিক
পাকিস্তান থেকে পন্য আমদানি নিষিদ্ধ করলো ভারত
আন্তর্জাতিক ডেস্ক :
শনিবার (৩ মে) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত সরকার জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রফতানির যে কোনো...
জাতীয়
হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা: ২৩ মে থেকে বিক্ষোভের আহ্বান
নিউজ ডেস্ক :
শনিবার (৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান লিখিত বক্তব্যে সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
বক্তব্যের শুরুতে তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, এবং ২০১৩ সালের জুলাই বিপ্লবের ঘটনায় শহীদ হওয়া ৮৪...
অর্থনীতি
ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ছে, স্বস্তি পেতে পারেন সাধারণ করদাতারা
নিউজ ডেস্ক :
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য সুখবর আসতে পারে আগামী বাজেটে। নতুন অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। বর্তমানে বার্ষিক ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত; এই সীমা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো...
জাতীয়
আবরার হত্যা: সব আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন বহাল, হাইকোর্টের রায়
নিউজ ডেস্ক :
আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া রায় বহাল রেখেছে হাইকোর্ট। এতে ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড অপরিবর্তিত রাখা হয়েছে। শনিবার (৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান।
গত ১৬ মার্চ...
বিনোদন
শেক্সপিয়ারের নতুন জুলিয়েট
অস্ট্রেলীয় পরিচালক বাজ লারম্যান উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে নির্মাণ করেছিলেন রোমিওজুলিয়েট)।
১৯৯৬ সালের ২৭ অক্টোবর মুক্তি পাওয়া ওই রোমান্টিক ড্রামা সিনেমায় রোমিওর ভূমিকায় অভিনয় করে প্রথম পাদপ্রদীপের আলোয় এসেছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও । তার বিপরীতে জুলিয়েট...
জাতীয়
বজ্রপাত ও ঝড়বৃষ্টির সম্ভাবনায় সতর্কবার্তা জারি, ঝুঁকিপূর্ণ জেলার তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক :
শনিবার (৩ মে) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী...
দিনের সেরা
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা: আল জাজিরার বিশেষ তথ্যচিত্র
নিউজ ডেস্ক :
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সম্প্রতি প্রকাশিত একটি তথ্যচিত্রে তুলে ধরেছে শেখ হাসিনার শাসনামলের পতনের পটভূমি, অন্তর্বর্তী সরকারের গঠন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ। ‘Rebuilding Bangladesh: Democracy After Sheikh Hasina’ শিরোনামে তথ্যচিত্রটি সম্প্রচারিত হয় শুক্রবার (২ মে)। এতে অন্তর্বর্তী...
আন্তর্জাতিক
নিরাপত্তা মামলায় পরাজয়ের পর আবেগঘন বার্তা প্রিন্স হ্যারির
যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে পরাজয়ের পর আবেগঘন মন্তব্য করেছেন ডিউক অব সাসেক্স হেনরি চার্লস আলবার্ট ডেভিড, যিনি প্রিন্স হ্যারি নামে পরিচিত। মামলার রায় ঘোষণার পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আকাঙ্ক্ষা থাকলেও নিরাপত্তার...
জাতীয়
জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে এক সংলাপে বসার আগে তিনি এ মন্তব্য করেন।
আলী...
জাতীয়
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ : প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে শনিবার (৩ মে) অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে...
