জাতীয়
জাতীয়
নজরুল বিশ্ববিদ্যালয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক দিবস উদযাপন
জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ ও শোক দিবস’।
বুধবার (১৬ জুলাই) সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কালো ব্যাজ ধারণ করে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।...
জাতীয়
কুবিতে জুলাই শহীদ দিবসে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি
কুবি প্রতিনিধি:
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী রক্তদান, স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। এ...
জাতীয়
দুর্গাপুরে প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্ব
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে ইউপি সদস্যদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ আর অনাস্থা প্রস্তাবে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনিক পরিবেশ।
বিষয়টি সমাধানে বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে গোপন ভোটের...
জাতীয়
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে সরকার
খবরের দেশ ডেস্কঃ
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক হওয়া বাংলাদেশিদের আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধনকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
জাতীয়
বিয়ের মেহেদি শুকানোর আগেই রাজপথে, টিয়ারশেল খেয়েছি: লামিয়া ইসলাম
খবরের দেশ ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ লামিয়া ইসলাম। রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক এই তরুণ নেত্রী রাজনীতি করেছেন ঠিক বিয়ের সাজ খুলে ফেলতে না ফেলতেই। নিজের ভাষায়, “বিয়ের মেহেদি তখনও টকটকে লাল, আর আমি প্ল্যাকার্ড হাতে মিছিলে।”
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে...
জাতীয়
সৈয়দপুরে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তা-ঘাট
খবরের দেশ ডেস্কঃ
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকায় মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দোকানপাট, ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শহরবাসী এই দুরবস্থার জন্য দায়ী করছেন পৌরসভার অব্যবস্থাপনা ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থাকে। দীর্ঘদিন ধরেই...
জাতীয়
গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি: নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ
খবরের দেশ ডেস্কঃ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় উত্তপ্ত হয়ে ওঠে শহর। বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১৪৪ ধারা জারি করা...
জাতীয়
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করুন:ফখরুল
খবরের দেশ ডেস্কঃ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”
বিবৃতিতে মির্জা ফখরুল...
জাতীয়
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ১৪৪ ধারা জারি
খবরের দেশ ডেস্কঃ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শহরের পরিস্থিতি। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে পৌর পার্কে সমাবেশ শেষে নেতা-কর্মীদের ঘিরে হামলা চালায় একদল লাঠিসোঁটা হাতে সশস্ত্র ব্যক্তি। ঘটনার পর জেলায় ১৪৪ ধারা...
জাতীয়
কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির আত্মহত্যার চেষ্টা
খবরের দেশ ডেস্কঃ
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক আসামি। বুধবার (১৬ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ঘটনা ঘটে।
২১ বছর বয়সী মুন্নাকে আহত অবস্থায় আদালতের পাশেই ন্যাশনাল মেডিকেল...
সর্বশেষ
দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত
বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...

