28 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

নৌপথে নিরাপত্তা জোরদার, ভোলাসহ দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের অভিযান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

মঙ্গলবার (আজ) সকাল থেকে ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমুহনী, লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে এ কার্যক্রম শুরু হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ঘাটে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি, ব্যাগ স্ক্যানসহ নানা কার্যক্রম চালানো হচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের এক কর্মকর্তা বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয় এবং কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ঘাটগুলোতে বাড়তি জনসমাগম থাকায় আমরা অভিযান জোরদার করেছি।’

তিনি আরও জানান, যাত্রীদের সঙ্গে কোনো ধরনের বিপজ্জনক দ্রব্য যাতে বহন না হয়, তা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের সহানুভূতিশীল আচরণ ও সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এদিকে, নৌযানে যাতায়াতকারী যাত্রীরা কোস্ট গার্ডের এই নিরাপত্তামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, প্রতি বছর ঈদযাত্রায় ঘাটগুলোতে বিশৃঙ্খলা ও অনিরাপত্তার শঙ্কা তৈরি হয়, তবে এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত ও আশ্বাসজনক মনে হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...