34 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আপত্তিকর ভিডিও ভাইরাল, আলোচনায় ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পাভেল

জনপ্রিয়
ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ৪৫ সেকেন্ডের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই এটি নিয়ে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। এ সময় তাঁর কিছু অশালীন অঙ্গভঙ্গিও চোখে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।
তবে ভিডিওটি নিয়ে পাভেল গণমাধ্যমকে জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তাঁর বান্ধবী। তাঁদের সম্পর্ক বন্ধুত্বের বাইরে অন্য কিছু নয় বলেও দাবি করেছেন তিনি।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নেওয়ার মাধ্যমে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। প্রতিযোগিতাটিতে তিনি দ্বিতীয় রানারআপ হন।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন পাভেল। পরবর্তীতে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় এই চরিত্রের মাধ্যমে পাভেল দেশের দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন। বর্তমানে তাঁর ভাইরাল হওয়া ভিডিও নিয়েই সামাজিকমাধ্যমে চলছে নতুন করে আলোচনা।
- Advertisement -spot_img
সর্বশেষ

জন্মদিনে স্মরণে সালমান শাহ, তিন দশক পরও অমলিন স্বপ্নের নায়ক

আজ ১৯ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা রাখতেন নব্বইয়ের দশকের...