26.5 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ভোলায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ দুই ডাকাত গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার দৌলতখানে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুর্ধর্ষ ‘সিরাজ বাহিনী’র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দৌলতখান উপজেলার খায়েরহাট বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুইটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, .২২ বোর রাইফেলের চার রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিফাত আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শহীদ ও মো. শাহাবুদ্দিন। তাঁরা দুজনেই দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাঁদের দৌলতখান থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...