29.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

হজযাত্রীদের নিরাপত্তায় এআই, ড্রোন ও হাজারো ক্যামেরার নজরদারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

চলতি বছর হজে আগত লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চপ্রযুক্তি ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন ও ১৫ হাজারের বেশি ক্যামেরা দিয়ে হজ চলাকালীন জনস্রোত, যান চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মক্কার জেনারেল ট্রান্সপোর্ট সেন্টারের প্রধান নির্বাহী মোহাম্মদ নাজির জানিয়েছেন, ভিড়ের গতিপ্রকৃতি শনাক্ত, পথজটে আগাম সতর্কতা এবং দুর্ঘটনা রোধে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখছে। তিনি বলেন, “নিয়ন্ত্রণ কক্ষ আমাদের মাটির চোখ। প্রতিটি চলাচল সেখানে পর্যবেক্ষিত হয়।”

পাহাড়ি রাস্তায় স্থাপিত ক্যামেরা ২০ কিলোমিটারজুড়ে মিনা, মুজদালিফা ও আরাফাত পর্যন্ত তথ্য সংগ্রহ করছে। সফটওয়্যার বিশ্লেষণ করে মানুষ ও যানবাহনের গমনপথ নিয়ন্ত্রণ করছে যাতে কোনো জায়গায় অতিরিক্ত ভিড় বা জট না তৈরি হয়।

হজ চলাকালীন তীব্র গরমের কারণে মৃত্যু রোধেও ব্যবহৃত হচ্ছে থার্মাল ইমেজিং। গত বছর গরমে মারা যাওয়া অধিকাংশ হজযাত্রী ছিলেন অনুমতিবিহীন। এবার সে ধরনের প্রবেশ রোধে মক্কার প্রবেশপথে নজরদারিতে যুক্ত হয়েছে ড্রোন এবং স্মার্ট ক্যামেরা।

জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক জানান, “আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করছি।” বিশেষ বাহিনী জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের চলাচল যেমন নিয়ন্ত্রণ সম্ভব, তেমনি সংকট দেখা দেওয়ার আগেই তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যাচ্ছে। হজ ব্যবস্থাপনায় এবার প্রযুক্তিই বড় ভরসা।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...