29.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সীমান্তের ‘ডাকাত রাজা’ শাহীন গ্রেপ্তার, স্বস্তিতে সীমান্তবাসী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও সহিংসতার জন্য পরিচিত কুখ্যাত শাহীন ডাকাত অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে কক্সবাজারের গর্জনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান।

শাহীন ডাকাতের গ্রেপ্তারের খবরে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়া, বাইশারী ও ঈদগড়ের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকে বলছেন, সীমান্তের অপরাধের এক বড় দুঃস্বপ্নের অবসান হলো।

তথ্য অনুযায়ী, নাইক্ষ্যংছড়ি সীমান্তে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী ছিলেন শাহীন। তার নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী সক্রিয় ছিল। মাদক ও গরু চোরাচালানসহ নানা অপরাধে জড়িত এই সিন্ডিকেট প্রতিদিন কোটি টাকার অবৈধ কারবারে লিপ্ত ছিল।

স্থানীয়দের দাবি, সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ‘শেল্টারে’ শাহীন মামুলি ডাকাত থেকে হয়ে ওঠেন সীমান্তের মাফিয়া। অস্ত্র সরবরাহ, দল গঠন ও ক্ষমতার পেছনে সক্রিয় ভূমিকা রাখেন সাবেক আরএসও নেতা নসরুল্লাহ।

আওয়ামী লীগের সরকারের পতনের পর কমল বিদেশে পালিয়ে যান। শাহীন চেষ্টা করেন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজতে। তবে বিজিবির ওপর হামলার ঘটনার পর পরিস্থিতি বদলায়।

শাহীনের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে, যার মধ্যে ৮টি হত্যা মামলা। তিনি নিজ দলের লোকজনকেও রেহাই দেননি।

গ্রেপ্তারের সময় অস্ত্র উদ্ধার বা অন্য কেউ আটক হয়েছেন কি না—তা নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। বিস্তারিত জানাতে সেনাবাহিনী গর্জনিয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলে জানিয়েছেন ঝিলংজা আর্মি ক্যাম্পের মেজর শাহরিয়ার।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...