29.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন এখানে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

বৃহস্পতিবার সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া জানান, “সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সামিয়ানার ওপরে ত্রিপাল রয়েছে, উন্নত ড্রেনেজ ব্যবস্থার ফলে পানি জমার কোনো সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিচারপতি, সচিব ও সাধারণ মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে মুসল্লিদের ডিভাইস বা পানির বোতল না আনার অনুরোধ করা হচ্ছে।”

নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ও প্রবেশপথ রাখা হয়েছে। ভিভিআইপিদের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ দিয়ে আলাদা গেট। নিরাপত্তা রক্ষায় স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মাঠে রয়েছেন।

ঈদগাহের সামনে নান্দনিক তোরণে লেখা, ‘আত্মত্যাগ, আত্মোন্নয়ন ও সহানুভূতির মহিমায় উদ্ভাসিত হোক এবারের ঈদুল আযহা। ঈদ মোবারক।’

অজু, খাবার পানি, ফ্যান, লাইট ও মাইকের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...