29.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ভোটের আগে ‘জুলাই সনদ’ প্রণয়ন জরুরি: নাহিদ ইসলাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

নির্বাচনের তারিখ ঘোষণার আগে ‘জুলাই সনদ’ প্রণয়ন ও প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার দুপুরে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। দেশের গণতান্ত্রিক রূপান্তর, কাঠামোগত সংস্কার ও রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

নাহিদ ইসলাম বলেন, “একটি টেকসই গণতান্ত্রিক পথ জনআকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের ভিত্তিতেই সম্ভব। জুলাই সনদ শুধু একটি নীতিগত দলিল নয়, বরং যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতা।”

তিনি বলেন, এই সনদে নির্বাচন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের সুস্পষ্ট রূপরেখা থাকবে, যা ভবিষ্যতের রাজনীতির পথ দেখাবে।

নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপির ভাবনা ও তরুণ নেতৃত্বের অংশগ্রহণকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি চীনের ‘অ-হস্তক্ষেপ’ নীতির কথা পুনরায় উল্লেখ করেন এবং বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ। উভয় পক্ষ গণতন্ত্র ও দীর্ঘমেয়াদি উন্নয়নে সম্মানভিত্তিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

- Advertisement -spot_img
সর্বশেষ

খাসি না থাকায় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় পাল্টা অভিযোগ বরের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খদরে খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় এবার কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন জাপানপ্রবাসী...