31 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কোরবানিতে বৃষ্টির বাগড়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। চলছে পশু কোরবানি। ঈদের নামাজ পড়ার পরপরই সারা দেশের ন্যায় রাজধানীর অলিতে গলিতেও শুরু হয় পশু কোরবানি। কোথাও চলছে পশু জবাই।
আবার কোথাও জবাই শেষে মাংস কাটার কাজ চলছে। এ অবস্থায় সর্বত্র বইছে উৎসবের আমেজ। এমন অবস্থায় বাগড়া দিয়েছে বৃষ্টি।

সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও বেলা ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি নামতে শুরু করে।

থেমে থেমে বৃষ্টি হওয়ায় কোরবানি পশুর মাংস কাটার কাজে বিঘ্ন ঘটে। যারা রাস্তার পাশে কিংবা বাড়ির সামনে পশু জবাইয়ের পর অন্যান্য কাজ করছিলেন, বৃষ্টিতে তাদের বিপাকে পড়তে হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...