29 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ট্রাম্পকে বাদ দিয়ে নিজের দল গড়ছেন মাস্ক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন রাজনীতিতে বড়সড় ধাক্কা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। একধাপ এগিয়ে, যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণাও দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এই প্রযুক্তি উদ্যোক্তা।

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ধরে নিচ্ছি, হ্যাঁ (সম্পর্ক শেষ)।” ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামতের প্রশ্নে তিনি সোজাসাপ্টা বলেন, “না।”

ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনি প্রচারণায় প্রায় ২৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন মাস্ক। এর পুরস্কারস্বরূপ হোয়াইট হাউসে উপদেষ্টা হিসেবেও কাজ করেন তিনি। তবে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল’ নিয়ে মাস্কের প্রকাশ্য সমালোচনার জেরে সম্পর্কে চির ধরেছে। ১২৯ দিনের মাথায় ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ) থেকে পদত্যাগ করেন তিনি।

সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) মাস্ক একটি অনলাইন জরিপ চালান—যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি না। ভোটারদের ৮০ শতাংশ বলেন, “হ্যাঁ।” এর জবাবে মাস্ক লেখেন, “জনতা রায় দিয়েছে… এটাই নিয়তি।” একদিন পর তিনি নিজেই সম্ভাব্য দলের নাম জানান: ‘দ্য আমেরিকা পার্টি’।

এদিকে, ট্রাম্প একাধিকবার মাস্ককে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন। এমনকি ফেডারেল সরকারের সঙ্গে থাকা মাস্কের প্রতিষ্ঠানগুলোর চুক্তি বাতিলের হুমকিও দেন। মাস্কও এক পর্যায়ে ট্রাম্পকে যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টাইনের সঙ্গে যুক্ত বলে ইঙ্গিত দেন, যদিও পরে সেই পোস্ট মুছে দেন।

মাস্ক নতুন দলের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু না বললেও, মার্কিন রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...