28 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ঈদের ছুটিতে পর্যটকে মুখর সাগরকন্যা কুয়াকাটা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা। ‘সাগরকন্যা’ খ্যাত এ সমুদ্রসৈকতে ঈদের দিন থেকেই শুরু হয়েছে পর্যটকের ঢল। চতুর্থ দিনেও সে ভিড় কমেনি।

প্রচণ্ড গরম উপেক্ষা করেও সৈকতের ঢেউয়ে গা ভাসিয়ে স্বস্তি নিচ্ছেন হাজারো ভ্রমণপিপাসু। উপভোগ করছেন কুয়াকাটার অপরূপ সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ। গঙ্গামতির চর, রাখাইন পল্লী, শুঁটকিপল্লী, লেম্বুর বন, ফাতরার বন, বৌদ্ধবিহারসহ প্রতিটি দর্শনীয় স্থানেই পর্যটকদের উপচে পড়া ভিড়।

হোটেল-মোটেল, রেস্তোরাঁ, হস্তশিল্প ও শুঁটকিসহ প্রায় সবখাতেই বেড়েছে বেচাকেনা। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বহুদিন পর এমন পর্যটক সমাগম দেখছেন তাঁরা।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, “৮০ থেকে ৯০ শতাংশ হোটেল ইতিমধ্যে বুকড। এমন চিত্র বহুদিন পর দেখছি।”

ঢাকা থেকে আসা পর্যটক হাবিবা ইসলাম বলেন, “প্রচণ্ড গরম থাকলেও সমুদ্রের পাশে এসে স্বস্তি মিলছে।” রাজশাহী থেকে আসা পর্যটক হাসিবুর রহমান জানান, “পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য কুয়াকাটা এখন নিরাপদ ও মনোরম।”

পর্যটন ব্যবস্থাপনার তত্ত্বাবধানে কাজ করছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)। নিরাপত্তায় রয়েছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...