29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

এদের সংস্কার এদের নিজেদেরই মনে থাকে না : আব্দুন নূর তুষার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেছেন, সংস্কারের পূঁথিতে আছে দলের প্রধান আর সরকার প্রধান আলাদা লোক হবে। আর সংস্কারের গুরুর প্রেস সচিব নাহিদকে দলের প্রধান হতে দেখে তাকে আগাম দিব‍্যচোখে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিল। এদের সংস্কার এদের নিজেদেরই মনে থাকে না।
আজ বুধবার (১১ জুন) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
এর আগে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক এক অনুষ্ঠানে সংস্কার নিয়ে কথা বলেন আব্দুন নূর তুষার। তিনি বলেন, ‘ছোট সংস্কার, মেজো সংস্কার, বড় সংস্কার—এসব কোনো সংস্কার না। প্রথম সংস্কার হচ্ছে ভোট। নির্বাচন হয়নি বলে আজ এই অবস্থা।
তিনি আরো বলেন, ‘সবাই বলে অনেকদিন আমরা ভোট দিতে পারি না। শুধু কি অনেকদিন ভোট দিতে পারি না বলেই নির্বাচন প্রয়োজন? না একটা রাষ্ট্র কখনো কোনো ব্যক্তি, একটি গোষ্ঠী বা একদল মানুষের চিন্তাভাবনার মাধ্যমে তার সংস্কার কাজ সম্পন্ন করতে পারে না। সংস্কার হতে হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে।’
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...