28 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

বন্ধুর প্রতারণায় সব হারিয়ে নিঃস্ব অভিনেত্রী পূজা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

টালিউডের জনপ্রিয় মুখ পূজা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই উঠে এসেছেন আলোচনায়, তবে কোনো সিনেমা বা অভিনয় নয়—ব্যক্তিগত জীবনের এক কঠিন অভিজ্ঞতার কারণে। সামাজিকমাধ্যমে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাসে অভিনেত্রী জানান, ‘বিশ্বস্ত’ বন্ধু দ্বারা প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।

ছোট পর্দা দিয়ে অভিনয়জগতে পথচলা শুরু করা পূজা, পরে দেব-সোহমদের সঙ্গে বড় পর্দায় জুটি বেঁধে জনপ্রিয়তা লাভ করেন। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় বেশ অনিয়মিত তিনি। এবার সামনে এলো তাঁর জীবনের এক নির্মম অধ্যায়।

পূজা লিখেছেন, “গত তিন মাস যে কীভাবে কেটেছে, তা আমরাই জানি। শূন্য থেকে আবার সব শুরু করতে হবে। এক বড় অঙ্কের কষ্টার্জিত অর্থ খোয়া গেছে আমাদের। খুব কেঁদেছি। স্তব্ধ হয়ে গিয়েছিলাম।”

এসময়ে তাঁর পাশে রয়েছেন স্বামী কুণাল। পূজার এই কঠিন সময়ে স্ত্রীর প্রতি সমর্থন জানিয়ে কুণালও সামাজিক মাধ্যমে অনুরোধ করেছেন, “আমাদের পাশে থাকুন, আমাদের কাজ দেখুন, সমর্থন জানান।”

তবে কে সেই ‘বন্ধু’, কীভাবে ঘটেছে প্রতারণা, সে বিষয়ে কিছুই জানাননি এই দম্পতি। ভক্ত ও নেটিজেনরা তাঁদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...